ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে আল আমিন (২২) নামে এক মাদকাসক্ত যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার তিলাই ইউনিয়নের ধামেরহাট বাজার সংলগ্ন মৃত আব্দুল খালেক এর ছেলে।


গত বৃহস্পতিবার রাতে তিলাই ইউনিয়ন পরিষদের দুই ভবনের মাঝখানে পানির ট্যাংকির পাইপের সাথে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে।


এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত ওই যুবক সবসময় মাদক নিত। নেশার টাকা জোগাতে মাঝে মধ্যে ধামেরহাট বাজারের একটি হোটেলে কাজ করতো। এমনকি বিভিন্ন দোকানে ও বাড়িতে গিয়ে চুরিও করত। এ নিয়ে ইউনিয়ন পরিষদে একাধিকবার বিচার শালিসের ঘটনাও ঘটে।


গ্রাম পুলিশ সোলায়মান ও ধামেরহাট বাজারের নৈশ প্রহরী আব্দুল হাই বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকেও ধামেরহাট বাজারে আল আমিনকে ঘুরতে দেখি। এরই মধ্যে বৃষ্টি নামলে আমরা চলে আসি। এরপর শুক্রবার তাকে পানির লাইনের পাইপের সাথে ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে পুলিশকে খবর দেয়া হয়।


ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑